ভারতে ডোনাল্ড লু, যেসব বিষয়ে আলোচনা হলো

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪

বাংলাদেশে দুইদিনের সফর শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

‘ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ শিরোনামে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সময় সহযোগিতা প্রসারিত করার সুযোগ নিয়ে আলোচনা করতে মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা ভারতের নয়াদিল্লিতে একত্রিত হয়েছেন।

বৈঠকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেছেন ডোনাল্ড লু। এছাড়াও আলোচনা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা ও মহাকাশ ইস্যু নিয়ে। তবে বাংলাদেশ নিয়ে কোন আলোচনা হয়নি।

বৈঠকে লু ছাড়াও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতার যুগ্মসচিব বিশ্বেশ নেগি এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স জেডিদিয়া পি. রয়েল উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২+২ ইন্টারসেশনাল ডায়ালগে প্রতিরক্ষা, মহাকাশ ও বেসামরিক বিমান চলাচল ও পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয়সহ অভিন্ন অগ্রাধিকারগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।

ইউক্রেনের ন্যায়সঙ্গত টেকসই শান্তির জন্য সমর্থনের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তায় সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন কর্মকর্তারা। এ সময় লু ও রয়েল চলমান অংশীদারিত্ব আরও বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ইন্টারসেসনাল এই ডায়ালগ পরবর্তী ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপের ভিত্তি স্থাপন করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের বিস্তৃত বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম