সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটকের দাবি বিএসএফের

রক্তিম দাশ, কলকাতা
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৬

বাংলাদেশের নওগাঁ সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদার হবিবপুর থানাধীন সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীটির অভিযোগ, তারা ভারত থেকে মহিষের বাচ্চা বাংলাদেশে পাচার করছিলেন। 

আটক ওই দুই বাংলাদেশি হলেন, মো. সানাউর (৩০) ও এনামুল (১৯)।

বিএসএফ বলছে, সীমান্তে মহিষ পাচার করতে গিয়ে বিএসএফের বাধা পেয়ে হামলা চালায় পাচারকারীরা। পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরা, এসময় আট রাউন্ড গুলি চালায় তারা। পরে আটক করা হয় দুই বাংলাদেশিকে। এছাড়াও কয়েকজন আহত সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি।

হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে ৮৮ নম্বর ব্যাটালিয়নের আগ্রা হরিশ্চন্দ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় মহিষের চারটি বাচ্চা উদ্ধারের কথাও জানায় বিএসএফ।

/ইউএস/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের