ওয়াকফ বিরোধী আন্দোলনের জের

পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়কের বাড়িতে ভাঙচুর, লুটপাট

রক্তিম দাশ, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৯

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ আরও জোরালো হয়েছে। এই সুযোগে ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বাড়ি ভাঙচুর, লুটপাট করেছে দুষ্কৃতীকারীরা। ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টাও হয় বলে অভিযোগ এসেছে। শনিবার (১১ এপ্রিল) রাতে তার বাড়িতে হামলা চালানো হয়।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে মনিরুল ইসলামের বাড়ি। যেসময় দুষ্কৃতীকারীরা বাড়িতে হামলা চালায় সেই সময় বাড়িতেই ছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক। প্রাণ ভয়ে তিনি থানায় ছুটে যান। পরে হামলার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে যান সাংসদ খলিলুর রহমান।

হামলার বর্ণনা দিয়ে মনিরুল ইসলাম বলেন, বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয়ে পরিবারের লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে। যা হওয়ার হোক আমি একাই বাড়িতে থাকব।

পুলিশের ওপরে ক্ষোভ উগরে তিনি আরও বলেন, দুষ্কৃতীকারীরা আমার বাড়ির সামনে ভাঙচুর করল। আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করল। অথচ আমার বাড়ি থানা থেকে ১০০ মিটার দূরে। এই দুষ্কৃতীকারীরা ধন-সম্পদ লুট করার চেষ্টা করছে। নিশ্চয়ই কোনও ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে পুলিশের দিক থেকে। আমার ওপরে বারবার হামলা হয়েছে। নিরাপত্তা একদম নেই। পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ, তা স্বীকার করতে আমি পিছপা হব না। ছোট ছোট ছেলেরা হামলা করেছে আমার বাড়িতে।

/এস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি