অবৈধভাবে সংগ্রহ করে নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রি, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৪

অবৈধভাবে সিডিআর (কল ডিটেইলস রেকর্ড)-সহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য অর্থের বিনিময়ে বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরইউ-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ। গ্রেফতার ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৬)।

এসআরইউ-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের বরাত দি‌য়ে শুক্রবার (২৭ নভেম্বর) ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) জানান, বিভাগের একটি টিম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। 

এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে জনসাধারণের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অ্যাপস ব্যবহার করে অর্থের বিনিময়ে বিক্রয় করছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে অ‌ভিযান চল‌ছে।

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
শ্রমিকলীগ নেতা আতাউর গ্রেফতার
লাহোরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান আটক, অস্বীকার পুলিশের
জয়পুরহাটে ১৩ মামলার আসামি গ্রেফতার, বাড়িতে মিললো মার্কিন পিস্তল
সর্বশেষ খবর
ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির
ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম