ভালোবাসার মানুষের জন্য রাজপ্রাসাদ ছাড়লেন জাপানের রাজকন্যা

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৩:১৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৪:৩৬

ভালোবাসার মানুষের জন্য রাজপ্রাসাদ ছাড়লেন জাপানের রাজকন্যা মাকো। মঙ্গলবার সকালে রাজপরিবার ত্যাগ করে দীর্ঘদিনের সহপাঠী এবং বন্ধু কেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এর জন্য তাকে যাবতীয় রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়েছে।

জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনও নারী সদস্য বাইরের কোনও সাধারণ পুরুষকে বিয়ে করলে তার রাজকীয় মর্যাদা হারান। পুরুষ সদস্যদের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম নেই।

প্রিন্সেস মাকো রাজকীয় মর্যাদা হারানোর পাশাপাশি রাজপরিবারের সদস্যদের বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা পালন করা হয়, সেগুলোও পরিহার করেছেন। রাজকন্যা চলে গেলে তাকে অর্থ সাহায্য করা হয়, যা দিয়ে তার পরবর্তী জীবন কাটবে। মাকো ১৩ লাখ ডলারের সেই অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। অর্থাৎ, রাজকীয় তহবিলও প্রত্যাখ্যান করেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় বিয়ে নিবন্ধনের জন্য টোকিওর বাসভবন ছাড়েন তিনি। বাড়ি ছাড়ার আগে মা-বাবাকে সম্মান প্রদর্শন করেন। জড়িয়ে ধরেন প্রিয় ছোট বোনকে। তারপর গাড়িতে করে বিয়ে করতে যান নিজের দীর্ঘদিনের বন্ধুকে।

মাকোর স্বামী একজন মার্কিন আইনজীবী। বিয়ের পর স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্রেই স্থায়ী হবেন তিনি।

জাপানের সংবাদমাধ্যমে বেশ কিছু দিন ধরেই মাকো এবং কোমুরোকে নিয়ে আলোচনা চলছে। বিয়ের জন্যই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন কোমুরো।

জাপানি মিডিয়ার একাংশ এই নবদম্পতিকে প্রিন্স হ্যারি এবং মেগান ম্যার্কেলের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। জাপানের হ্যারি-মেগান বলা হচ্ছে তাদের। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান