জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৮:৩০আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৮:৩০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রবিবার তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মন্ত্রিসভার একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রীর সর্দি ও জ্বর দেখা দিয়েছে। রবিবার সকালে পিসিআর পরীক্ষায় তার কোভিড শনাক্ত হয়।

করোনায় আক্রান্ত হওয়ায় কিশিদাকে তার পূর্ব নির্ধারিত তিউনিসিয়া সফর বাতিল করতে হয়েছে। সেখানে আফ্রিকার উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল তার।

সম্প্রতি সপ্তাহখানেকের ছুটি কাটান ফুমিও কিশিদা। বর্তমানে সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, সোমবার থেকে প্রধানমন্ত্রী বাসা থেকে কাজ করবেন।

টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট (টিআইসিএডি)-এর সম্মেলনেও ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।

সম্প্রতি জাপানে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। কোভিড মহামারিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটিতে করোনা মৃত্যুর হার অপেক্ষাকৃত কম।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান