এল চ্যাপোর ছেলেকে ছেড়ে দিয়ে ‘সঠিক কাজ’ করেছে পুলিশ: মেক্সিকোর প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ২২:৪১আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:৪২

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেছেন, মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে ওভিডিও গুজম্যানকে ছেড়ে দিয়ে পুলিশ সঠিক কাজ করেছে। বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনী কুলিয়াকান শহরে ওভিডিওকে গ্রেফতার করতে গেলে মাদকচক্রের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধের মুখে এল চ্যাপোর ছেলেকে ছিনিয়ে নেয় মাদকচক্র। এই ঘটনার পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

এল চ্যাপোর ছেলেকে ছেড়ে দিয়ে ‘সঠিক কাজ’ করেছে পুলিশ: মেক্সিকোর প্রেসিডেন্ট

এল চ্যাপোর মাদক ও অপরাধ চক্র মেক্সিকো ছাড়িয়ে যুক্তরাষ্ট্রসহ আমেরিকার বিভিন্ন দেশে কোকেন, হেরোইন, মারিজুয়ানা ও মেথাম্ফেটামাইন পাচারের জন্য কুখ্যাত। ২০১৫ সালে মেক্সিকোর সুরক্ষিত কারাগার থেকে টানেল খুঁড়ে পালিয়েছিল গুজমান। আবার ধরা পড়ার পর ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতির নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির পশ্চিমাঞ্চলীয় কুলিয়াকান নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। কুলিয়াকান নগরীতে অনেকক্ষণ ধরে চলা এ ব্যাপক বন্দুকযুদ্ধের সময় রাজপথে অনেক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আতঙ্কগ্রস্ত স্থানীয় বাসিন্দরা পালানোর জন্য দৌঁড়াতে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বন্দুকযুদ্ধে অন্তত আটজন নিহত ও অপর একুশ জন আহত হয়েছেন। এছাড়া সড়কে বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট দাবি করেন, মাদক সম্রাটের ছেলেকে গ্রেফতার না করার সিদ্ধান্তের ফলে অনেক মানুষের জীবন বেঁচে গেছে। যে কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা সঠিক কাজ করেছেন।

গুজম্যান পরিবারের এক আইনজীবী জানিয়েছেন, বন্দুকযুদ্ধের সময় ওভিডিও জীবিত ও মুক্ত ছিলেন।

 

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী