ডলারের পরিবর্তে ইউয়ানের দিকে ঝুঁকছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩, ২১:০১আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২১:০১

চীন থেকে পণ্য আমদানিতে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ানে মূল্য পরিশোধ করবে আর্জেন্টিনা। ক্রমহ্রাসমান ডলার রিজার্ভে আমদানির প্রভাব কমাতে এমন উদ্যোগ নিলো দেশটি। বুধবার (২৬ এপ্রিল) এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এক বিবৃতিতে আর্জেন্টিনার সরকার জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসেই প্রায় ১০০ কোটি ডলারের চীনা পণ্য আমদানিতে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার করতে চলেছে দেশটি। এছাড়া বেইজিং থেকে মাসিক প্রায় ৭৯ কোটি ডলারের পণ্য আমদানিতেও চীনা মুদ্রা ব্যবহার করবে দক্ষিণ আমেরিকার দেশটি।

দেশের বাইরে ডলারের প্রবাহ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আর্জেন্টাইন অর্থমন্ত্রী সেরহিও মাসা। চীনা রাষ্ট্রদূত জু জিয়াওলি ও বিভিন্ন কোম্পানির সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

ঐতিহাসিক খরার কারণে কৃষি রফতানি হ্রাস, দক্ষিণ আমেরিকার ডলার সংকট ও আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মুখে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

গত বছরের নভেম্বরে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে চীনের সঙ্গে ৫০০ কোটি ডলার মুদ্রা বিনিময় করে আর্জেন্টিনা।

আমদানির হার বাড়াতে এই চুক্তি আর্জেন্টিনার সহায়ক হবে বলে আশাবাদী দেশটি। প্রচলিত নিয়ম অনুসারে ১৮০ দিনের পরিবর্তে ইউয়ানের বিনিময়ে ৯০ দিনে আমদানিতে অনুমোদন দেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী