ব্রাজিলে গর্ভপাত নিষেধাজ্ঞার বিলের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৪, ০৯:৪৭আপডেট : ১৬ জুন ২০২৪, ০৯:৪৭

ব্রাজিলের রক্ষণশীল কংগ্রেসে অগ্রসর হওয়া একটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে হাজার হাজার নারী। শনিবার (১৫ জুন) সাও পাওলোর প্রধান পাউলিস্তা অ্যাভিনিউয়ে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। বিলটি পাস হলে ২২ সপ্তাহের গর্ভাবস্থার পরে গর্ভপাতকে হত্যার সমান বলে মনে করা হবে। আর এর জন্য ছয় থেকে ২০ বছরের কারাদণ্ডের সাজার সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিলটিকে তারা কয়েক দশকের মধ্যে নারীর প্রজনন অধিকারের বিরুদ্ধে সবচেয়ে নিপীড়নমূলক পদ্ধতি বলে অভিহিত করেছে। বিক্ষোভে অংশ নিয়েছে অনেক অবসরপ্রাপ্ত ও শিশুসহ সব বয়সের মানুষ। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘একটি শিশু মা নয়, একজন ধর্ষক পিতা নয়।’

ব্রাজিলে শুধু ধর্ষণ, ভ্রূণের বিকৃতি বা মায়ের জীবন বিপন্ন হলেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। বিলটি আইনে পরিণত হলে, ধর্ষণের শিকার হয়ে গর্ভধারণ করলেও, ২২ সপ্তাহ পরে গর্ভপাত করলে তা গণহত্যা হিসাবে বিবেচনা করা হবে।

নারীবাদী দলগুলো ব্রাজিলে ধর্ষকদের কঠোর শাস্তির বদলে প্রস্তাবিত আইনটির সমালোচনা করেছে।

তাদের যুক্তি, বিলটি পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতিত শিশুদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। কারণ শিশুরা যে ধর্ষণের শিকার হয়েছে, সেটা বুঝতে না পারায় প্রায়ই তাদের গর্ভাবস্থা দেরিতে আবিষ্কৃত হয়।

বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিলটির সমালোচনা করেছেন। ইতালিতে জি৭ শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ধর্ষকের চেয়ে একজন নারীকে বেশি শাস্তি দিতে চাওয়াটা পাগলামি।

বর্তমানে ব্রাজিলে ধর্ষকের শাস্তি সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী