তেল খাতে বিদেশি শ্রমিক নিয়োগ করবে না কুয়েত

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২০, ১৯:৫৮ আপডেট : ১১ জুন ২০২০, ২০:০০

রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) এবং এর সহযোগী প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিকদের নিয়োগ করা হবে না বলে ঘোষণা দিয়েছে কুয়েত। বুধবার দেশটির তেলমন্ত্রী এবং ভারপ্রাপ্ত বিদ্যুৎ ও পানিমন্ত্রী ড. খালেদ আল ফাদিল এই জানিয়েছেন, ২০২০-২১ অর্থ বছরে কো্নও বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

তেল খাতে বিদেশি শ্রমিক নিয়োগ করবে না কুয়েত

করোনাভাইরাস মহামারি পরিস্থিতি পর্যালোচনার এক সংসদীয় বৈঠকে ড. খালেদ জানিয়েছেন, বিদেশি শ্রমিকদের বিশেষ চুক্তির সংখ্যাও কমিয়ে আনা হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারিতে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়েছে এবং তেলের দরপতন হয়েছে। তবে তেলের বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং দাম বাড়ছে।

জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারি খাতের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তেলমন্ত্রী।

গত সপ্তাহে কুয়েতের মন্ত্রিসভা সরকারের ২০২০-২১ সালের বাজেটের অন্তত ২০ শতাংশ কর্তন করতে একমত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে অজিত দোভালের ফোনালাপ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদির আকাশ
রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলা
সর্বশেষ খবর
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা