ইসরায়েল-আমিরাতের চুক্তিকে স্বাগত জানালো মিসর

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ২৩:৫২আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২৩:৫৮

সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে স্বাগত জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৃহস্পতিবার চুক্তির স্বাক্ষরের ঘোষণা দিয়ে প্রকাশিত ত্রিপক্ষীয় যৌথ বিবৃতি প্রকাশের পর তিনি টুইটারে এই উদ্যোগের প্রশংসা করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এখবর জানিয়েছে।

ইসরায়েল-আমিরাতের চুক্তিকে স্বাগত জানালো মিসর

টুইটারে সিসি লিখেছেন, আগ্রহ ও প্রশংসা নিয়ে আমি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের যৌথ বিবৃতিতে নজর রেখেছি, যাতে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপন স্থগিত রাখা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিসি আরও লিখেছেন, আমাদের অঞ্চলে যে চুক্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিয়ে আসবে সেই চুক্তির পক্ষে যারা কাজ করেছেন আমি তাদের প্রচেষ্টার কদর করি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দেন,  ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছেছে। এই লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও ট্রাম্প এক যৌথ বিবৃতিতে বলেছেন, তাদের আশা এই বিরাট ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রগতিকে এগিয়ে নেবে।

এ সম্পর্কিত আরও খবর-

ইসরায়েল ও আমিরাতের ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষর

ইসরায়েলকে ‘ঐতিহাসিক দিন’ উপহার দিয়েছে আমিরাত: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে শান্তির ‘যে কোনও উদ্যোগকে’ স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব: মুখপাত্র

ইসরায়েল-আমিরাত চুক্তি ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত: হামাস

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম