লেবানন সীমান্তে হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ১৭:৫২আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৩৪

লেবানন সীমান্তে সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগের দিন সন্ধ্যায় তাদের সেনাবাহিনী লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে গুলি চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

লেবানন সীমান্তে হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টুইটারে লিখেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অপারেশনাল কার্যক্রমকালে লেবানন থেকে আইডিএফ বাহিনী লক্ষ্য করে গুলি চালানো হয়। এর জবাবে আমরাও লেবানন সীমান্তে হিজবুল্লাহ পর্যবেক্ষণ পোস্টে পাল্টা গুলি এবং বিমান হামলা চালাই।

দুই দেশের মধ্যবর্তী জাতিসংঘ চিহ্নিত ব্লু লাইন সীমান্তের মানারায় এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
আইডিএফ আরও জানিয়েছে, এটি একটি মারাত্মক ঘটনা। আমরা যেকোনও হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, ইসরায়েল ও লেবানন কার্যত যুদ্ধে লিপ্ত রয়েছে। সেখানে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে জাতিসংঘ বাহিনী ইউএনআইএফআইফিল। এটি ১৯৭৮ সালে গঠিত হয়। ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে ২০০৬ সালে মাসব্যাপী যুদ্ধের পর জাতিসংঘ বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়। সম্প্রতি  ইসরায়েল অভিযোগ করেছে, নতুন যুদ্ধের প্রস্তুতি হিসেবে হিজবুল্লাহ সীমান্তে অস্ত্র মজুত করছে।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী