ইরানের সবচেয়ে বড় সামরিক জাহাজ উন্মোচন

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:২১
image

ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক জাহাজ। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে সামুদ্রিক এক ক্ষেপণাস্ত্র মহড়ায় নৌবাহিনীতে যুক্ত হয় আইআরএস মাকরান। নিজ দেশে তৈরি জাহাজটি পাঁচটি হেলিকপ্টার বহনে সক্ষম। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোড়ায় সক্ষম আরও একটি জাহাজ ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্র বিশেষ করে সৌদি আরব ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিরাপত্তা হুমকি বলে বিবেচনা করে থাকে। তাদের আশঙ্কা হলো, তেহরান হয়তো তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পারমাণবিক অস্ত্র ছুড়ে ফেলতে পারে।

বুধবার ইরানের নৌবাহিনীতে যুক্ত হওয়া আইআরএস মাকরান ২২৮ মিটার দীর্ঘ। একটি তেলের ট্যাংকারকে এই জাহাজে পরিণত করা হয়েছে। এটি নৌবাহিনীর সরঞ্জাম পৌঁছানো, তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো, বিশেষ বাহিনী মোতায়েন, চিকিৎসা সহায়তা এবং দ্রুতগামী জাহাজের বেজ হিসেবে ব্যবহার করা হবে।

জাহাজটি নৌবাহিনীতে যুক্ত করার সময়ে ইরান দুই দিনের ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। ওমান সাগরে চলা এই মহড়ায় সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া, মনুষ্যবিহীন আকাশযান মোতায়েনসহ নানা মহড়া চালানো হয়েছে। মহড়ার মুখপাত্র অ্যাডমিরাল হামজাহ আলি কাভিয়ানি বলেন, ‘এই মহড়া আয়োজনের মধ্য দিয়ে আমরা শত্রুদের সম্ভাব্য হুমকির সময় মতো জবাব দেওয়ার সক্ষমতা মূল্যায়ন করতে পারবো। আর দুর্বলতা এবং শক্তির দিক চিহ্নিত করে আমাদের কর্মদক্ষতা বাড়াতে পারবো।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান