৩ বছর পর সৌদি ফিরতে পারবেন ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীরা

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২১, ১৯:৪০আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:০১

সৌদি আরব থেকে এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ফিরতে তিন বছর অপেক্ষা করতে হবে। সোমবার (৩১ জানুয়ারি) সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এই তথ্য জানিয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জাওয়াজাত জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সৌদি আরব আসতে না পারা প্রবাসীরা আগামী তিন বছরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

খবরে বলা হয়েছে, যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগ কর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

মহামারির কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় এক বছর আগে এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক প্রবাসীরা আটকা পড়েন। এদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের