এমবিএস-এর শাস্তি চান খাশোগির বাগদত্তা

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ১১:৩৬আপডেট : ০৩ মার্চ ২০২১, ১১:৩৬

খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় এমবিএস নাম পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘অবিলম্বে শাস্তি দেওয়ার’ দাবি জানিয়েছেন নিহতের বাগদত্তা হেতিস চেঙ্গিস। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটা শুধু ন্যায়বিচারই নিশ্চিত করবে না বরং ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিও রোধ করবে।’

ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর হেতিস চেঙ্গিসের পক্ষ থেকে এমন বিবৃতি এলো।

সৌদি আরব অবশ্য যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। জঘন্য কায়দায় সংঘটিত ওই হত্যাকাণ্ডে নিজের কোনও ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন এমবিএস।

সোমবার দেওয়া বিবৃতিতে হেতিস চেঙ্গিস বলেন, ‘একজন নিরপরাধ মানুষকে নিষ্ঠুরভাবে হত্যার যিনি নির্দেশ দিয়েছেন সেই যুবরাজকে কোনও ধরনের বিলম্ব ছাড়াই শাস্তি দেওয়া উচিত। তাকে শাস্তি দেওয়া না হলে তা আমাদের সবাইকে বিপদাপন্ন করে তুলবে। এটি হবে মানবতার ওপর একটি দাগের মতো।’

হেতিস চেঙ্গিস একজন তুর্কি শিক্ষাবিদ ও গবেষক। তিনি বিশ্ব নেতৃবৃন্দকে যুবরাজ থেকে দূরত্বে থাকা এবং সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়ার আহ্বান জানান।

এদিকে গোয়েন্দা প্রতিবেদনে বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের জন্য এমবিএসকে দায়ী করা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠলে নিজেদের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে বাইডেন প্রশাসন। সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি স্বীকার করেছেন, ‘জাতীয় স্বার্থ’ রক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে টুকরো টুকরো করে হত্যা করে যুবরাজের গুপ্তচররা। রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয় তার টুকরো টুকরো দেহাবশেষ। এ ঘটনায় এমবিএস-কে দায়ী করে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে বাইডেন প্রশাসন। ৩৫ বছর বয়সী এমবিএস-কে শাস্তির আওতায় না রাখলেও ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, যুবরাজকে নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, কূটনৈতিক সম্পর্ক আছে, এমন দেশের সরকারপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং রিয়াদের ওপর আসা হুমকি ও রকেট হামলা থেকে সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

জেন সাকি বলেন, ‘আমরা মনে করি, খাশোগি হত্যার মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে আরও কার্যকর পথ রয়েছে। আর সৌদি আরবের সঙ্গে যেহেতু আমাদের চুক্তি রয়েছে, সে কারণে আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারও রয়েছে। আসলে কূটনীতি ব্যাপারটা এমনই হয়।’ সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের