আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান, আহত ১৬৩ ফিলিস্তিনি

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১৩:৪৩আপডেট : ০৮ মে ২০২১, ১৩:৪৩
image

দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশের অভিযানে অন্তত ১৬৩ ফিলিস্তিনি আহত হয়েছে। বেশিরভাগ আহত হওয়ার ঘটনা ঘটেছে আল-আকসা মসজিদে। সেখানে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা পাথর ও বোতল নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে আহত হয়েছে ইসরায়েলের ছয় পুলিশ সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে। জেরুজালেম থেকে নতুন করে ফিলিস্তিনিদের তাড়ানো হবে বলে আশঙ্কা ছড়ানোর পর এই উত্তেজনা শুরু হয়।  পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হন। এ সময় তাদের অনেকে ইহুদি বসতি স্থাপন ও তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। রাত পর্যন্ত চলতে থাকে তাদের বিক্ষোভ।

ইসরায়েলি পুলিশের দাবি মাগরিবের নামাজের পর বিক্ষোভরত হাজার হাজার ‘দাঙ্গাবাজ’দের থামিয়ে ‘শৃঙ্খলা পুনর্বহাল’ করতে অভিযান চালায় তারা। আল-আকসা মসজিদের কর্মকর্তারা মাইক ব্যবহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। মুসল্লিদের ওপর পুলিশের রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বানও জানান তারা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে তারা ৮৮ জন আহত ফিলিস্তিনি নাগরিককে হাসপাতালে পাঠিয়েছে। তারা সবাই রাবার বুলেট বিদ্ধ হয়েছে। এদিকে আহত ছয় পুলিশ সদস্যেরও চিকিৎসার দরকার পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকেও উত্তেজনা নিরসনের আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টর ভেনেসল্যান্ড সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জেরুজালেমের স্থিতাবস্থার প্রতি শ্রদ্ধা দেখানোর তাগিদ দেন।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের