ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুগের অবসান

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ০০:১৯আপডেট : ১৪ জুন ২০২১, ০০:১৯
image

নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। এর মাধ্যমে অবসান হলো প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের দীর্ঘ শাসন। রবিবার ৬০-৫৯ ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার। ফলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন নাফতালি বেনেত। আর লিকুদ পার্টির প্রধান হিসেবে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে প্রবল মতাদর্শিক বিরোধিতা নিয়েও নতুন জোট গঠন করেছে ইসরায়েলের আটটি রাজনৈতিক দল। জোটের শর্ত অনুসারে, ইয়ামিনা পার্টির নেতা বেনেত ২০২৩ সালে সেপ্টেম্বর পর্যন্ত দেশ পরিচালনা করবেন। এরপর তিনি ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। লাপিদ দুই বছর ক্ষমতায় থাকবেন।

রবিবার পার্লামেন্টে ভোটের সময় নীরব বসে ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার পর বেনেত এর সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট কক্ষ ছেড়ে যান তিনি। পরে কালো মাস্ক পরিহিত নেতানিয়াহু বিরোধী দলীয় নেতার আসনে গিয়ে বসেন।

নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার ফলে গত দুই বছরের মধ্যে ইসরায়েলে চারটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের চক্রের অবসান ঘটলো।

ইসরায়েলের ৭৩ বছরের ইতিহাসে বেনেতের জোটের মতো অতীতে কোনও সরকার দেখা যায়নি। জোটে থাকা দলগুলোর আদর্শগত ভিন্নতা রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই প্রথম ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের দল সরকার গঠনে অংশ নিচ্ছে। নতুন সরকারে রেকর্ড সংখ্যক আটজন নারী মন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর পাঁচ মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করে আসছেন।  কিন্তু গত কয়েক বছরে তার জনপ্রিয়তা ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে।  তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচার চলছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের