আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ০৮:০২আপডেট : ১৯ জুন ২০২১, ০৮:০৬

আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। এসময় সৈন্যরা তাদের ওপর লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ছুড়লে আহত হন বেশ কয়েকজন।

মিছিলটি দখলকৃত আল-আকসার দামেস্ক গেট থেকে বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। একসঙ্গে হতে দেখেই রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী। হামলায় একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে দু'জন সাংবাদিক রয়েছেন।

এ ঘটনায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফাল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরায়েলি পুলিশের হামলা আল-আকসা মসজিদের পবিত্রতা এবং উপাসকদের সুরক্ষার লঙ্ঘন’।

গত মঙ্গলবার ইসরায়েলিদের একটি মিছিল থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করার অভিযোগ তোলেন ফিলিস্তিনিরা। ওই ঘটনার প্রতিবাদে আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করার পরিকল্পনা করা হয়।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বেড়েই চলছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকে। গত মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আড়াই শতাধিক মানুষ প্রাণ হারান। মিশরের মধ্যস্থতায় ১১ পর যুদ্ধবিরতিতে পৌঁছায় গাজার শাসক গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। যদিও সম্প্রতি আগুনের বেলুন হামলার অভিযোগে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায়  হামলা চালায় তেল আবিব।

/এলকে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের