যুদ্ধবিধ্বস্ত ইরাকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ১৫:৩২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:৩৬

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভঙ্গুর ইরাকে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে, এবার পার্লামেন্টের ৩২৯ আসনের জন্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ২০০-এর বেশি প্রার্থী। এতে অংশ নিয়েছে কমপক্ষে ১৬৭টি রাজনৈতিক দল। নির্বাচনে এবার অংশ নিয়েছে ইরানপন্থি খাতাইব হিজবুল্লাহ। ভোটররা প্রথমবার বায়োমেট্রিক কার্ডের মাধ্যমে ভোটদানের সুযোগ পাচ্ছেন।

এদিকে নানা কারণ দেখিয়ে নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন অনেকে। গত ২ বছরের সরকারের দুর্নীতি, দেশ পরিচালনায় অব্যবস্থাপনার প্রতিবাদে হওয়া আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে ছয়শ’র বেশি মানুষ নিহত হন। এমন বর্বরতার প্রতিবাদ জানিয়ে তরুণরাই বর্জনের ডাক দেন। 

নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্টগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচনের কারণে ইরাক নিজেদের স্থল সীমান্ত ও আকাশপথ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে।

/এলকে/
সম্পর্কিত
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ইরাকি বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে হামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের