মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক: সৌদি আরব

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১১:৩২আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১১:৩২

মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ১০ অক্টোবর রবিবার থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

ইতোমধ্যেই যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তাদেরও ওই অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্যথায় আগে থেকে অনুমতি থাকলেও সেটি বাতিল বলে গণ্য হবে।

এ মাসের গোড়ার দিকে দৈনিক এক লাখ মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। আগে এ সংখ্যা ছিল ৭০ হাজার। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদুল হারামে দৈনিক ৬০ হাজার মুসল্লিকে নামাজ আদায়ের সুযোগ পাবেন।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম