বৈরুতে হিজবুল্লাহর বিক্ষোভে হামলা, নিহত বেড়ে ৬

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ২০:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:৩৮

লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকা বিক্ষোভ মিছিলে হামলায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। মিছিলে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা সদস্যরা ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন। খবরে জানিয়েছে সিএনএন ও আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার হিজবুল্লাহর হাজার হাজার সমর্থক ও তাদের অন্য সমথর্কেরা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। এতে অংশ নেন লেবাননের রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও।

হঠাৎ তাদের ওপর হামলার ঘটনা ঘটে। মিছিলের আশপাশের একাধিক ভবন থেকে গুলির শব্দ পাওয়া যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। তাৎক্ষণিক সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। একটি ভবনকে সন্দেহ হলে সেখানে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। কিছুক্ষণের মধ্যে শহরের প্রবেশদ্বারে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

হামলার ঘটনায় ডানপন্থী খ্রিস্টান লেবানিজ ফোর্সেস পার্টিকে দায়ী করছে হিজবুল্লাহ গোষ্ঠী। যদিও এর কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।

গত বছরের বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে বিক্ষোভে নামেন তারা। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে ‘পক্ষপাতদুষ্ট ও আমেরকান দাস’ হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী