সাইবার হামলার অভিযোগ ইরানের, জ্বালানি সরবরাহে বিঘ্ন

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ২১:৫০আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:৫০

সাইবার হামলার মুখে ইরানের প্রচুর ভর্তুকি পাওয়া জ্বালানি সার্ভিস বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর কারণে দেশজুড়ে গ্যাস স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারি তৈরি হয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০১৯ সালে অনুষ্ঠিত বিক্ষোভের দুই বছর পূর্তির মাত্র কয়েক সপ্তাহ আগে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইরান বলছে, অনলাইন হামলা সম্পর্কে অতি সতর্কতায় রয়েছে তারা। অতীতে এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দোষারোপ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমা শক্তিগুলো প্রায়ই অভিযোগ করে ইরান তাদের নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বলেছেন, ‘গত কয়েক ঘণ্টায় গ্যাস স্টেশনের রিফুয়েলিং সিস্টেমে বিঘ্নের কারণ সাইবার হামলা। প্রযুক্তি বিশেষজ্ঞরা সমস্যাটি ঠিক করার চেষ্টা করছে আর শিগগিরই রিফুয়েলিং প্রক্রিয়া... স্বাভাবিক হয়ে যাবে।’

ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বার্তা সংস্থা শানা জানিয়েছে, কেবল মন্ত্রণালয়ের ভর্তুকি পাওয়া সস্তা রেশনের জ্বালানি কিনতে ব্যবহৃত স্মার্টকার্ডের বিক্রি বিঘ্নিত হয়েছে। তবে ক্রেতারা এখনও উচ্চ মূল্যের জ্বালানি কিনতে পারছেন।

এই বিঘ্নের মাত্র কয়েক সপ্তাহ পরেই ২০১৯ সালের নভেম্বরের বিক্ষোভের দুই বছর পূর্তি হবে। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সেবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত মানুষ নিহত হয় বলে জানিয়েছে দাবি করে থাকে বেশ কিছু পশ্চিমা মানবাধিকার সংস্থা।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম