নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান বাহরাইনের

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ০৬:০৪আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৮:০৯

নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে বাহরাইন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ভূমিকায় সমালোচনার জেরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে লেবাননের। এ অবস্থায় বাহরাইন তার দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘চলমান উত্তেজনার কারণে লেবাননে থাকা বাহরাইনের সকল নাগরকিদের দেশত্যাগের জন্য অনুরোধ জানানো হলো’।

ঝুঁকি এবং নিরাপত্তার স্বার্থে লেবানন ভ্রমণে নাগরিকদের আবারও সতর্ক করা হয়েছে। এর আগে, লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা বাহরাইন। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনার জেরেই এ পদক্ষেপ নেয় দেশটি। সৌদি আরবও একই পদক্ষেপ নেয় লেবাননের বিরুদ্ধে। সেই সঙ্গে দেশটি থেকে সব ধরনের পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে রিয়াদ।

এই বিরোধের সূচনা হয় এই সপ্তাহের শুরুর দিকে একটি টেলিভিশন সাক্ষাৎকারের পর। ওই সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদানিকে বলতে শোনা যায়, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগ্রাসন চালিয়েছে। এমন মন্তব্যে জোটে থাকা দেশগুলোর সঙ্গে দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সহায়তা করতে কোরদাহিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন লেবাননের তিন সাবেক প্রধানমন্ত্রী।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী