জেরুজালেমে গোলাগুলি, নিহত ২

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬:৫৩

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যের গুলিতে এক বেসামরিক নিহত ও তিনজন আহত হয়েছেন। এসময় ইসরাইলি পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। রবিবার (২১ নভেম্বর) অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডের গেইটের কাছে ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বন্দুকধারীকে পূর্ব জেরুজালেমের হামাসের সদস্য বলে বর্ণনা করেছেন ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমের বারলেভ। হামলায় একটি সাব মেশিনগান ব্যবহার করেছিলেন হামলাকারী। এদিকে ইসরাইলি বাহিনীর গুলিতে নিজেদের সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হামাস।

পুলিশের এক মুখপাত্র জানান, হামলায় দুই বেসামরিক লোক গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের একজন মারা যান। দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। এই ঘটনার পর বাহিনীকে জেরুজালেমের চারপাশে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

/এলকে/
সম্পর্কিত
আল-আকসা মসজিদের ‘মালিক’ মনে হচ্ছে নিজেকে: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী
আল-আকসায় জুমার নামাজে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি বাধা
খ্রিষ্টান জায়নবাদ খ্রিষ্টধর্মের জন্য হুমকি: জেরুজালেমের বিশপ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক