ইসরায়েলেও মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬:২৪

বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করা দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি ইসরায়েলেও পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বি.১.১.৫২৯ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীটি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মালাউয়ি থেকে ইসরায়েলে ফিরেছেন।

ওই রোগীর সঙ্গে আসা অপর দুই ভ্রমণকারী এখনও করোনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এরা সবাই পূর্ণ টিকাপ্রাপ্ত ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটি বারবার পরিবর্তিত হতে সক্ষম। আর এটির বিরুদ্ধে টিকা কম কার্যকর বলে উদ্বেগ বেশি।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সফলতা দেখিয়েছে ইসরায়েল। দেশটির বেশিরভাগ জনগোষ্ঠী ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছে।

/জেজে/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম