রক্ষীকে মেরে সঙ্গীকে নিয়ে পালালো স্ত্রী সিংহ

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ২২:০০ আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২২:০০

ইরানের এক চিড়িয়াখানায় রক্ষীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যার পর পুরুষ সঙ্গীকে নিয়ে পালিয়েছে একটি স্ত্রী সিংহ। এই ঘটনার পর ওই সিংহ যুগলকে ফের আটক করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সোমবার এই ঘটনার কথা প্রকাশ হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে এক কর্মী জানান, স্ত্রী সিংহটি চিড়িয়াখানায় বেশ কয়েক বছর ধরে রয়েছে। হঠাৎ করে খাঁচার দরজা খুলে বেরিয়ে যায় সিংহটি। পরে ৪০ বছর বয়সী রক্ষীর ওপর আক্রমণ করে। ওই রক্ষী তখন সিংহ যুগলের জন্য খাবার নিয়ে খাঁচার দিকে যাচ্ছিলেন।

ওই কর্মী জানান, মারকাজি প্রদেশের আরাক শহরের চিড়িয়াখানা থেকে রবিবার সিংহ দুইটি পালিয়ে যেতে সক্ষম হয়। রাজধানী তেহরান থেকে প্রায় দুইশ’ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ওই চিড়িয়াখানা অবস্থিত।

মারকাজি প্রদেশের গভর্নর আমির হাদি বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী চিড়িয়াখানার নিয়ন্ত্রণ নেয়। তিনি বলেন, জীবিত অবস্থায় প্রাণী দুইটিকে ফের আটকের উদ্যোগ সফল হয়েছে।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন
হরমুজে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় কমেছে ৭০ শতাংশ
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
‘আমার কাজ নষ্ট করে দিলেন’,  পরীমণির ক্ষোভ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর