কুয়েত সরকারের পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ১৮:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৮:০৭

পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে পদত্যাগপত্র জমা দিয়েছে কুয়েতের সরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদের কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন যুবরাজ শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ।

কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের সদস্য শেখ সাবাহ ২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী আইনপ্রণেতারা।

অসহযোগ প্রস্তাব নামে আনা এই অনাস্থা প্রস্তাব নিয়ে বুধবার ভোটাভুটির কথা রয়েছে। উপসাগরীয় অন্য দেশগুলোর তুলনায় কুয়েত পার্লামেন্টকে অনেক বেশি ক্ষমতা দিয়েছে। এসব ক্ষমতার মধ্যে রয়েছে আইন প্রণয়ন এবং তা আটকে দেওয়া, মন্ত্রীদের প্রশ্ন করা এবং সরকারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা।

কুয়েতের রাজনৈতিক বিশ্লেষক নাসের আল-আবদালি বলেন, ক্ষমতাসীন পরিবারের বেশ কিছু সদস্য নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে পার্লামেন্টকে ব্যবহার করছেন। তিনি বলেন, ‘ক্ষমতাসীন পরিবারের মধ্যে প্রজন্মগত লড়াই রয়েছে। আশা করা হচ্ছে পদত্যাগ গ্রহণ করা হবে এবং একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম