মুখরিত আরাফাত ময়দানে খুতবা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২২, ১৫:৪৬আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৬:০৮

করোনাভাইরাস মহামারি যুগে সবচেয়ে বেশি মানুষের জমায়েত নিয়ে সৌদি আরবের আরাফাত ময়দানে সমবেত হয়েছেন হাজিরা। স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে খুতবা শুরু করেন সৌদি আলেম শায়খ মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা।

তীব্র গরম থেকে রক্ষা পেতে হাজিদের অনেকেই ছাতা ব্যবহার করছেন। আরাফাত ময়দানের পাথরে বসে কুরআন তেলাওয়াত করছেন তারা। এই ময়দানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মোহাম্মদ (সা)।

এই বছর হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন দশ লাখ মুসলিম। গত দুই বছর মহামারির কারণে হাজির সংখ্যা নাটকীয়ভাবে কমানো হয়।

দিনভর আরাফাত ময়দানে অবস্থানের পর হাজিরা কাছে অবস্থিত মুজদালিফায় যাবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন। আর শনিবার শয়তানের প্রতি প্রতীকি পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

মিসরীয় হাজি সাদ ফারহাত খলিল বলেন, ‘অন্য সবার মতো এখানে থাকতে পারায় আমি খুশি। করোনাভাইরাস যুগে এটাই সবচেয়ে বড় হজ, তারপরও এটা যথেষ্ট নয়’। তিনি বলেন, ‘আজ এখানে দশ লাখ আছেন কিন্তু সৌদিরা অনুমতি দিলে আরও এক কোটি মানুষ এখানে থাকতেন’।

সূত্র: আরব নিউজ

/জেজে/
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বশেষ খবর
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী