৪৩ বছরে ৫৩ নারীকে বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৫

সৌদি আরবের এক ব্যক্তি দাবি করেছেন তিনি ৪৩ বছরে ৫৩ জন ভিন্ন ভিন্ন নারীকে বিয়ে করেছেন। ৬৩ বছর বয়সী এই ব্যক্তির এখন এক স্ত্রী রয়েছেন। তার দাবি, ব্যক্তিগত আনন্দের জন্য নয়, শান্তি ও স্থিতিশীলতার জন্য তিনি বারবার বিয়ে করেছেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এখবর জানিয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, এই ব্যক্তির নাম আবু আব্দুল্লাহ। তাকে ‘এই শতাব্দীর বহুগামী’ হিসেবে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।

সম্প্রতি স্থানীয় টেলিভিশন চ্যানেল এমবিসিতে একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন আব্দুল্লাহ। এসময় তিনি বলেছেন, তিনি এখন এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। আর বিয়ের করার কোনও ইচ্ছা নাই তার।

তিনি বলেন, আমি যখন প্রথমবার বিয়ে করেছিলাম তখন একজনের বেশি নারীকে বিয়ে করার কোনও পরিকল্পনা আমার ছিল না। কারণ তখন আমি স্বস্তিবোধ করছিলাম ও সন্তান ছিল।

তিনি আরও বলেন, কিন্তু কিছুদিন পর সমস্যা শুরু হয় এবং ২৩ বছর বয়সে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেই। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত সম্পর্কে প্রথম স্ত্রীকে অবহিত করি।

খবরে বলা হয়েছে, দাম্পত্য জীবনে কলহের সূত্রপাত হয় প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর। ওই ঘটনার পর তিনি তৃতীয় ও চতুর্থ বিয়ে করেন। তিনি জানিয়েছেন, চতুর্থ বিয়ের আগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।

আব্দুল্লাহ বলেন, জীবনের দীর্ঘ সময়ে আমি ৫৩ নারীকে বিয়ে করেছি। প্রথম বিয়ে করেছিলাম যখন আমার বয়স ছিল ২০ বছর। তখন স্ত্রীর বয়স আমার চেয়ে ছয় বছর বেশি ছিল।

তিনি জানিয়েছেন, তার সবচেয়ে স্বল্পস্থায়ী বিয়ে টিকে ছিল মাত্র এক রাত।

সৌদি নাগরিক বলেন, বিশ্বের সব পুরুষ চায় একজন নারী এবং তার সঙ্গে সারাজীবন কাটিয়ে দিতে। স্থিতিশীলতা কম বয়সী নারীদের মধ্যে পাওয়া যায় না, বয়স্কদের মধ্যে পাওয়া যায়।

আব্দুল্লাহ যেসব নারীদের বিয়ে করেছেন তাদের বেশিরভাগ সৌদি নারী। তবে বিদেশ সফরেও তিনি বিদেশি নারীদের বিয়ে করেছেন।

/এএ/
সম্পর্কিত
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান