ইরানে ছাত্রীদের বিষ প্রয়োগকারীর ‘মৃত্যুদণ্ড’ হবে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ০২:০০আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০২:০০

ইরানে স্কুলে ছাত্রীদের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছেই। ইতোমধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করেছেন ছাত্রীদের অভিভাবকরা। এবার এ ইস্যুতে মুখ খুললেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্কুলছাত্রীকে বিষ প্রয়োগের অপরাধীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বার্ষিক বৃক্ষ রোপণ অনুষ্ঠানের ফাঁকে সোমবার বক্তব্য রাখতে গিয়ে খামেনি বলেন, ‘বিষ প্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ। অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তি ভোগ করতে হবে। এ ঘটনাগুলো সমাজে আতঙ্ক ছড়াচ্ছে।

খামেনি বলেন, ‘গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোসহ দায়িত্বশীল সংস্থাগুলোকে এই অপরাধের উত্স খুঁজে বের করতে হবে। যারাই এসবের সঙ্গে জড়িত, কাউকে ছাড় দেওয়া উচিত হবে না।’

বিষক্রিয়ার পিছনে কে বা কোন গোষ্ঠী জড়িত থাকতে পারে, সে সম্পর্কে কোনও ধারণা দেননি খামেনি। তার মন্তব্যের পরপর ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেন মোহসেনি ইজেই প্রতিশ্রুতি দেন যে আদালত দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নেবে। ইঙ্গিত দিয়েছেন, দায়ীদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ‘আইনের ভিত্তিতে অপরাধীরা সাজা পাবে। আইন অনুযায়ী জড়িতরা মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার যোগ্য।’ সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি