কাতারের সাবেক অর্থমন্ত্রীর দুর্নীতির বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৭:৩৭আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:৩৭

অর্থ আত্মসাতের অভিযোগে ফৌজদারি বিচারের মুখোমুখি হচ্ছেন কাতারের সাবেক অর্থমন্ত্রী আলি শেরিফ আল-ইমাদি। ২০২১ সালের মে মাসে তাকে গ্রেফতার করা হলেও, তার মামলা সম্পর্কে বিস্তারিত খুব কমই প্রকাশ করা হয়েছে।  

রাষ্ট্র-পরিচালিত কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) রবিবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, আরও অনেক অভিযুক্তের সঙ্গে ইমাদিও বিচারের মুখোমুখি হবেন।

কিউএনএ জানায়, যেহেতু মামলার নথি থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে অভিযুক্তরা অপরাধ করেছেন, তাই অ্যাটর্নি জেনারেল অভিযুক্তদেরকে ঘুষ, জনসাধারণের সম্পদ আত্মসতের অভিযোগসহ নানা অপরাধের দায়ে ফৌজদারি আদালতে পাঠানোর আদেশ জারি করেছেন।

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে কত টাকা চুরির অভিযোগ রয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

আল-ইমাদি ব্যাংকের চেয়ারম্যান এবং কাতার এয়ারওয়েজের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবেও কাজ করেছেন। মামলার বিষয়ে প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য করেননি।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির বরাতে রয়টার্স নিউজ এজেন্সি জানায়, তদন্তটি অর্থমন্ত্রী হিসেবে তার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত, সার্বভৌম তহবিল বা ব্যাংকে তার পদের সঙ্গে নয়। সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী