সহিংসতা কমিয়ে আনার ‘পদ্ধতি’ প্রতিষ্ঠায় রাজি ইসরায়েল ও ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ২৩:৫২আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২৩:৫২

ইসরায়েল ও ফিলিস্তিন আসন্ন রমজান মাসে সহিংসতা কমিয়ে আনতে একটি পদ্ধতি প্রতিষ্ঠায় রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যস্থতায় মিসরে দুই দেশের কর্মকর্তাদের এক বৈঠকে এই সম্মতি এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জর্ডান, মিসর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপস্থিত অনুষ্ঠিত বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমে রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে আমন কোনও পদক্ষেপ থেকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর অংশগ্রহণকারী পক্ষগুলো গুরুত্ব দিয়েছে।

উত্তেজনা নিরসনের প্রয়োজনীয়তার বিষয়েও অংশগ্রহণকারী পক্ষগুলো পুনরায় আশ্বাস দিয়েছে। একই সঙ্গে আকাবায় গত মাসে অনুষ্ঠিত বৈঠকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।

আকাবা বৈঠকের প্রতিশ্রুতির মধ্যে ছিল ইসরায়েল চার মাস নতুন কোনও বসতি স্থাপন থেকে বিরত থাকা।

গত এক বছরে ইসরায়েল-ফিলিস্তিনের দূরত্ব আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ঘন ঘন অভিযান এবং বিনা বিচারে হত্যায় ফিলিস্তিনিদের ক্ষোভ চরমে পৌঁছেছে। গত বছর ইসরায়েলে চরম ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আসলে আগ্রাসন বাড়ে।     

এ বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে শিশুসহ অন্তত ৮৪ ফিলিস্তিনি এবং ১৪ ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন। 

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী