জেরুজালেমে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৪:৪১আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪:৪২

আল আকসা মসজিদে ঢোকার প্রবেশপথে গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পূর্ব জেরুজালেমে শুক্রবার এ ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, এক ফিলিস্তিনি পুরাতন শহরের আল আকসা মসজিদের প্রধান গেটের কাছে এক ইসরায়েলি পুলিশের কাছ থেকে অস্ত্র নেওয়ার চেষ্টা করেছিল। আত্মরক্ষার্থে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিকে গুলি করে। এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো ক্ষতি হয়নি। অতিরিক্ত পুলিশ বাহিনী ওই এলাকায় পাঠানো হয়েছে।

বিবৃতিতে নিহত ব্যক্তিকে বেদুইন শহর হুরার ২৬ বছর বয়সী বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

আনাদোলু এজেন্সিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ গেটে ফিলিস্তিনিদের মারধর করেছে। অধিকৃত জেরুজালেমজুড়ে হাজার হাজার সেনা মোতায়েন হয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শুক্রবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে এক লাখেরও বেশি  মানুষ প্রার্থনা করতে জড়ো হয়েছিল। তাদের নিরাপত্তা দিতেই পুরো শহরে মোতায়েন করা হয়েছে দুই হাজারের বেশি পুলিশ কর্মকর্তা। সূত্র: টিআরটি  

/এসপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের