আল-আকসা মসজিদে ইফতার যেন ফিলিস্তিনিদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ এপ্রিল ২০২৩, ১৭:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:২২

খাবার নিয়ে তাড়াহুড়ো করে জেরুজালেমের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন আনাস শালোদি। সূর্যাস্তের তখন আর ৩০ মিনিট বাকি। হাতে বড়সড় একটি খাবারের পাত্র আর সবুজ জায়নামাজ নিয়ে আল-আকসা মসজিদের পথে যাচ্ছিলেন আনাস। মসজিদ প্রাঙ্গণেই ইফতারের আয়োজন।

আল-আকসা মসজিদের পাশে রয়েছে বিশাল একটি বাজার। এটি প্রাচীন শহর জেরুজালেমের প্রধান আকর্ষণ। বিভিন্ন দোকানে তখন বিক্রি হচ্ছিলো ফল, জুসসহ ইফতারের প্রচলিত বহু পদের খাবার। রমজান মাসকে কেন্দ্র করে জায়নামাজ, তসবিসহ প্রার্থনার বিভিন্ন সামগ্রীতেও সেখানে চলছে বিশাল ছাড়।

ফিলিস্তিনিদের কাছে ইফতারের সবচেয়ে আকর্ষণীয় খাবার ‘মাকলুবা’ নিয়ে আকসা প্রাঙ্গণের দিকে যাচ্ছিলেন ২২ বছরের আনাস শালোদি। মধ্যপ্রাচ্যে বহুল জনপ্রিয় এই খাবারের ছবিতে এখন ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব।

জেরুজালেমের বাসিন্দা হওয়ায় আনাস শালোদি পরিবারের আকসা মসজিদের মাত্র কয়েক মিনিটর দূরত্ব। তবে শুধু জেরুজালেমই নয়, ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর ও বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আল-আকসা প্রাঙ্গণের উৎসবমুখর ইফতারে শামিল হন।

ইফতারের এই মিলনমেলায় বাসায় তৈরি খাবার নিয়ে আসেন অনেকে, মসজিদে যাওয়ার পথে বিপুল সংখ্যক খাবারের দোকান থেকে খাবার কিনেও নিয়ে যায় কেউ কেউ। দাতব্য সংস্থাগুলোও প্রতিদিন ইফতারে হাজার হাজার প্যাকেট খাবারের আয়োজন করে। এই ইফতার করতে আকসা প্রাঙ্গণে জড়ো হন বেশিরভাগ রোজাদার।

জেরুজালেমে নিজ বাসায় ইফতার তৈরি করছেন এই ফিলিস্তিনি, ছবি: নিউ ইয়র্ক টাইমস

মাকলুবার জন্য ফুলকপি ও আলুর বড়া বানিয়েছেন শালোদির মা সিহাম ঘাইট। তিনি বলেন, ‘এটি একটি মিলনমেলা। এখানে ইফতার করলে শান্তি পাই।’

তবে বিপত্তিও রয়েছে কিছু। রমজান মাসেই ইহুদিদের বড় একটি ধর্মীয় উৎসব পড়েছে এবার। ইহুদিদের জন্যও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান হলো এই আল-আকসা মসজিদ।

এক সপ্তাহ আগেই মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় শতাধিক ফিলিস্তিনিকে আটক করে তারা। এ অভিযানের জেরে ফিলিস্তিন ও সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কারণ গাজা উপত্যকা ও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা করে সশস্ত্র মিলিশিয়ারা।

তবে এসব ঘটনায় থেমে থাকেনি আকসা প্রাঙ্গণের ইফতার। মসজিদ প্রাঙ্গণ পরিচালনাকারী ইসলামিক কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান আবু লেবদা বলেন, ‘শিশু ও তরুণ থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবার মিলিত হওয়ার একমাত্র স্থান এটি।’

জেরুজালেম প্রাঙ্গণে ইফতারে মুসল্লিদের ভিড়

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

/এটি/এলকে/
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন