ইরাকে বোমা হামলায় নিহত ৩০০

তিন জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ১০:১৯আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১০:২০

২০১৬ সালে ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় ৩০০ জন নিহত হন। আহত হন শতাধিক। ওই নৃশংস হামলায় জড়িত থাকায় ৩ জন অভিযুক্তর ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর এটিকে সবচেয়ে বড় হামলা বলা হয়ে থাকে।

ভয়াবহ হামলার দ্বায় স্বীকার সে সময় বিবৃতি দিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস। যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়। রবি বা সোমবার কোনও এক সময় তাদের শাস্তি দেওয়া হয়।

সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ওই হামলার মাস্টারমাইন্ড ছিলেন গাজওয়ান আল-জাওবাই। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে আটকের পর ২০২১ সালে ইরাকে ফেরত পাঠানো হয়।

তিন জনকে উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়টি ভুক্তভোগী পরিবারগুলোকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

২০১৬ সালের ৩ জুলাই বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ইরাকের রাজধানীর শিয়া মুসলিম অধ্যুষিত কাররাদার শপিং মলের পাশে হামলা চালানো হয়। ওই ঘটনার নিরাপত্তা ব্যর্থতায় পদত্যাগ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাব্বান। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম