হামাস-ইসরায়েল সংঘাত

সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ২০:২৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২০:২৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত বন্ধের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। শুধু লড়াই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সোমবার রাশিয়ায় আরব লিগের প্রধানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সের্গেই ল্যাভরভ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি থাকবে। এটিই হলো সংঘাতের সবচেয়ে নির্ভরযোগ্য পথ।

তিনি আরও বলেছেন, যারা বলে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের মাধ্যমে কেবল নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাদের সঙ্গে আমরা একমত নই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সহস্রাধিক ইসরায়েলি ও ফিলিস্তিনি নিহতের ঘটনায় রাশিয়া গভীর উদ্বিগ্ন। পশ্চিমাদের ইসরায়েলনীতি নিয়ে রাশিয়ার গুরুতর প্রশ্ন রয়েছে।

তিনি বলেছেন, তারা বলছে লড়াই অবিলম্বে বন্ধ করতে হবে, ইসরায়েলকে সন্ত্রাসীদের গুঁড়িয়ে দিতে হবে। কিন্তু এমনটি আগেও হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার পর তারা আবার ফিরে এসেছে। প্রধান কারণ হলো সংঘাতের অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিনি সমস্যাকে আর দীর্ঘায়িত করা উচিত না।

এর আগে ল্যাভরভ বলেছিলেন, ইসরায়েল ও গাজায় রক্তপাত থামাতে আরব লিগের সঙ্গে কাজ করবে রাশিয়া।

সোমবার ক্রেমলিন বলেছিল, মিত্র দেশকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র নিজেদের যুদ্ধজাহাজ ইসরায়েলের কাছাকাছি নেওয়ার ঘটনায় একটি বিদেশি শক্তিও সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
সর্বশেষ খবর
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়