১২ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরের ইসরায়েলি পরিকল্পনা যুদ্ধাপরাধ: এনআরসি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩, ২১:৩০আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২১:৩০

গাজার ১২ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরায়েলি দাবিকে একটি যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠন দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)। শুক্রবার এক বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলে কাজ করা সংগঠনটি এ কথা বলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

এনআরসি’র মহাসচিব জ্যান ইগেল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, কোনও নিরাপত্তা বা ফিরে আসার নিশ্চয়তা ছাড়া গাজার উত্তরাঞ্চলের ১২ লাখ বেসামরিকদের ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে স্থানান্তর করার ইসরায়েলি দাবি জোরপূর্বক স্থানান্তর হিসেবে যুদ্ধাপরাধের সমান হবে। এটি প্রত্যাহার করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিদের নৃশংস সন্ত্রাসী হামলার জবাবে নারী, শিশু ও বয়স্কসহ অসংখ্য বেসামরিক বেসামরিকদের সমন্বিত শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইনে বেআইনি। গাজা থেকে আমার সহকর্মীরা নিশ্চিত করেছেন, অবিরাম গোলাবর্ষণের মধ্যে উত্তরাঞ্চলের অসংখ্য মানুষের নিরাপদে সরে যাওয়ার মতো অবস্থা নেই।

জ্যান ইগেল্যান্ড আরও বলেছেন, পরিকল্পিত বা নির্বিচার শক্তি প্রয়োগের মাধ্যমে বেসামরিকদের প্রাণহানি একটি যুদ্ধাপরাধ। যার জবাব অপরাধীদের দিতে হবে। আমাদের আশঙ্কা, ইসরায়েল দাবি করতে পারে যেসব ফিলিস্তিনি উত্তর গাজা থেকে পালাতে পারেনি তাদের ভুলভাবে শত্রুতায় সরাসরি অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত এবং লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ওপর প্রভাব থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অপর পশ্চিমা এবং আরব দেশগুলোর উচিত এই অবৈধ ও অসম্ভব নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ফিলিস্তিনিদের নিজেদের নিরাপত্তা স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের