খুলছে গাজা-রাফাহ সীমান্ত, প্রবেশের অপেক্ষায় ত্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১৩:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৩:১৮

ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে মিসর-গাজা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতিসংঘসহ বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিদের জন্য আসা জরুরি ত্রাণ মিসরীয় সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে করণীয় নিয়ে রবিবার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তেহ আল সিসির সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এরপরই তিনি জানিয়েছেন, মানবিক সহায়তার জন্য রাফাহ সীমান্ত আপাতত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সীমান্তটি সোমবার সকাল ৯টার দিকে কয়েক ঘণ্টার জন্য খুলে দেওয়া হতে পারে। ত্রাণের গাড়িগুলোকে সীমান্তে সারিবদ্ধ অবস্থা দেখা গেছে।

গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপে সীমান্ত দিয়ে পানি, জ্বালানি ও খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। উপত্যাকাটিতে মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। ২০০৭ থেকে গাজাকে ইসরায়েল অবরুদ্ধ করে রাখার পর আন্তর্জাতিক সহায়তার ওপর অনেকটা নির্ভরশীল এখানকার ফিলিস্তিনিরা।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী