মিসরীয় সীমান্তে ট্যাংক হামলায় আহত ৭, দুঃখপ্রকাশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ১১:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:১৫

মিসরীয় সীমান্তে ইসরায়েলের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মিসরের সীমান্তরক্ষীও। ইসরায়েলি বাহিনীর দাবি, রবিবার দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে গাজা উপত্যকার সীমান্তের কাছে মিসরীয় অবস্থানে আঘাত হানে তাদের ট্যাংক।

ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে জানায়, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য দুঃখপ্রকাশ করেছে আইডিএফ।

এ নিয়ে বিস্তারিত জানায়নি তেল আবিব। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিসরীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র। কতজন আহত হয়েছেন তা স্পষ্ট করেননি তিনি।

গাজা ও লেবানন সীমান্তে ইসরায়েলির বাহিনীর সঙ্গে হামাস ও হিজবুল্লাহ গোষ্ঠীর সংঘর্ষ চলা অবস্থায় এই ঘটনা ঘটলো। সূত্র: আল জাজিরা, আরটি

আরও পড়ুন: 

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান