গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ২১:৪০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২২:৪২

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সোমবার গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৫৫।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় আহত হয়েছে ১৫ হাজার ২৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ৪৩৬ জন। এর মধ্যে শিশুর সংখ্যা ১৮২ জন। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। তাদের হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই হামলার জবাবে ইসরায়েল গাজায় বোমা বর্ষণ করে আসছে। হামলায় গাজা ‘বিপর্যয়কর’ পরিস্থিতির মুখোমুখি পড়েছে।

জাতিসংঘ বলেছে, গাজার ২৪ লাখ বাসিন্দার চাহিদা মেটাতে ছিটমহলটিতে প্রতিদিন ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন এবং এখনও পর্যন্ত জ্বালানীর কোনও সরবরাহ করা হয়নি।

গত কয়েক দিনে তিন দফায় ত্রাণ বহর গাজায় প্রবেশ করলেও তা অপ্রতুল বলে উল্লেখ করেছে বিভিন্ন সংস্থা।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার গাজায় দ্রুত সাহায্য বিতরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ব্লকটি ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে ‘মানবিক বিরতি’ দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। পানি-বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারসহ গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো আরও দ্রুত নিশ্চিত করতে হবে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম