ইসরায়েলে ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৫

ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানাতে মঙ্গলবার তেল আবিব পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকের দেওয়া তথ্য অনুসারে, তিনি এই সফরে ইসরায়েলকে সমর্থনের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়েও আলোচনা করবেন বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ম্যাক্রোঁর কার্যালয় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ এবং পশ্চিম তীরের উপনিবেশ বন্ধ করা বিষয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনা করবেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন, দেশটিতে সফরও করেছেন। তারই ধারাবাহিকতায় ম্যাক্রোঁ  ইসরায়েল সফর করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার' রয়েছে এমন যুক্তি দেখিয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

/এসএইচএম/
সম্পর্কিত
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
দূরে থাকতে বলায় নারী বাইকারকে গাড়ির ধাক্কা
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার