ভূমিধসে ব্যাহত উদ্ধারকাজ

৭০ ঘণ্টারও বেশি সুড়ঙ্গে আটকা ৪০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১০:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৩৪

ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে এখনো মুক্তির অপেক্ষায় ৪০ শ্রমিক। এর মধ্যে পার হয়ে গেছে ৭০ ঘণ্টা। মঙ্গলবার একটু আশা দেখলেও রাতের ভূমিধস উদ্ধার কাজকে আরও ব্যাহত করেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে ৯০০ মিলিমিটার ব্যাসের স্টিলের মোটা পাইপ প্রবেশের চেষ্টা করলেও ভূমিধসে স্থাপনা মেশিনটি ভেঙে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

উদ্ধারকাজ চলাকালে সৃষ্ট ভূমিধসে সমস্যা আরও জটিল হয়েছে। সবশেষ চিত্রে দেখা যায় উদ্ধারকারী দল ড্রিলিং মেশিনটি ভেঙে ফেলেছেন। সেই রেশ ধরে নতুন ড্রিল মেশিন স্থাপন করার কাজ চলছে। উদ্ধারকর্মীরা বলছেন, টানেলের ২১ মিটার স্ল্যাব সরানো হয়েছে, ১৯ মিটার এখনও বাকি।

এদিকে স্থানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা বলছেন, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা আজ বুধবার মুক্তি পেতে পারেন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, সবকিছু পরিকল্পনামাফিক চলছে। আটকে পড়া শ্রমিকরা বুধবার মুক্তি পাবেন। 

উদ্ধারকর্মীদের পরিকল্পনা ছিল মোটা পাইপ দিয়ে তার মধ্যে দিয়ে একে একে বের করে আনা হবে শ্রমিকদের। এমনিতে পে-লোডার জাতীয় যন্ত্র দিয়ে মাত্র ১৫ থেকে ১৭ মিটার আগানো সম্ভব হয়েছে।

ঘটনাস্থল থেকে ভিডিওতে দেখা যায় কংক্রিটের বিশাল স্তুপ সুড়ঙ্গটি অবরোধ করে রেখেছে। 

আটকে পড়া শ্রমিকদের পাইপের মাধ্যমে ওষুধ, অক্সিজেন ,খাবার সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের হাঁটা ও শ্বাস নেওয়ার জন্য প্রায় ৪০০ মিটারের বাফার রয়েছে। ওয়াকি-টকি দিয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা  সম্ভব হচ্ছে। 

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম