কাসেম সোলাইমানিকে হত্যায় যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২০:১৪

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত। বুধবার (০৬ ডিসেম্বর) এ নির্দেশ দিয়েছেন ইরানের বিচার বিভাগ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের আইন মন্ত্রণালয়ের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, কাসেম সোলাইমানিকে হত্যার বিচার চেয়ে আদালতে তিন হাজার ৩০০ জনের বেশি মানুষ মামলা করেছেন। সেই মামলার বিচারে মার্কিন সরকারকে বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৪৯ দশমিক ৭ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মিজান আরও জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক এসপারসহ ৪২ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

চার বছর আগে, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনায় ৬২ বছর বয়সী জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি লেফটেন্যান্ট আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিদেশ অভিযান শাখা কুদস ফোর্সের নেতৃত্ব দিতেন কাসেম সোলাইমানি। তিনি ছিলেন দেশটির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-১৯৮৮) নায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

/এসএইচএম/এএকে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী