ইঙ্গ-মার্কিন হামলার পর প্রতিশোধের হুমকি হুথির

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৃতীয় যৌথ বিমান হামলার পর ইরানপন্থি হুথি বিদ্রোহীরা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) তারা হুমকি দিয়ে বলেছে, এই হামলা তাদের ঠেকাতে পারবে না। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার দিবাগত ইয়েমেনের বিভিন্ন স্থানে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর আগের দিন ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট অবস্থানে এক তরফা হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহতের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, রাজধানী সানা ও তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে মোট ৪৮টি হামলা হয়েছে।

তিনি বলেছেন, এসব হামলা গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটুট সমর্থনকে টলাতে পারবে না। 

সারি বলেছেন, সর্বশেষ হামলার প্রতিক্রিয়া ও শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার রাতের এই হামলা ছিল হুথিদের লক্ষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৃতীয় হামলা। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক নৌযানে হুথিদের আক্রমণের জবাবে এসব হামলা চালানো হয়েছে। যৌথ হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র এককভাবেও ইয়েমেনের হুথিদের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু লোহিত সাগরে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে হুথি হামলা অব্যাহত রয়েছে।  

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী