শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় গড়াল ভোট গণনা

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৪

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দ্বিতীয় দফায় গড়াল প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোট গণনায় দেখা যায়, অনুরা কুমারা দিসানায়েকে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত ভোট পাননি। বিজয়ী হতে হলে প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবারের নির্বাচনে বামপন্থি রাজনীতিবিদ দিসানায়েকে ৩৯.৬৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন। বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা ৩৪.০৯ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। 

এর আগে প্রাথমিক ফলাফলে দিসানায়েকেকে এগিয়ে থাকতে গেছে। তখন তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ধরে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীসহ বিরোধী দলের সমর্থকরা তাকে অভিনন্দন জানান।

কিন্তু সর্বশেষ ফলাফল অনুযায়ী, প্রেমদাসা ধীরে ধীরে তার সাথে ব্যবধান কমিয়ে আনছেন। তবে নির্বাচনের পর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আর ক্ষমতায় থাকছেন না, তা প্রায় নিশ্চিত। নির্বাচনে তিনি পেয়েছেন ১৭ শতাংশ ভোট।

২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর, প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে। নির্বাচনে ভোট দিয়েছেন এক কোটি ৭০ লাখের বেশি ভোটার।

১৯৮২ সালের পর থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যেকটিতেই প্রথম দফাতেই বিজয়ী নির্ধারিত হয়েছে। এবারই প্রথম দ্বিতীয় দফায় গড়াল নির্বাচনের ভোট গণনা।

দেশের নির্বাচন কমিশন বলেছে, এটি দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন ছিল। তারপরও শনিবার রাতের দিকে ‘জননিরাপত্তার’ জন্য কারফিউ ঘোষণা করে পুলিশ।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের