ইসরায়েলে ইরানের হামলা, জুমার খুতবা দেবেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ১০:১৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০২:০৮

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবারের জুমার নামাজে ইমামতি করবেন এবং জনসম্মুখে একটি খুতবা দেবেন। এই খুতবায় ইসরায়েলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন তিনি। এই খুতবা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ প্রায় পাঁচ বছর পর এটি তার প্রথম জুমার খুতবা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খামেনি এই বিরল খুতবা এমন এক সময়ে দিতে যাচ্ছেন যখন ইসরায়েলে ইরান-সমর্থিত হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকীর মাত্র তিন দিন বাকি। ওই হামলা ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাতকে নতুন করে উসকে দেয়। খামেনি তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে মুসল্লিদের ইমামতি করবেন বলে তার সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে।

জুমার নামাজের আগে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নিহত নেতা হাসান নাসরাল্লাহর স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরায়েলি হামলায় নাসরাল্লাহসহ ইরানি কমান্ডার আব্বাস নিফোরুশান নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার ইসরায়েলের ওপর ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে হিজবুল্লাহর শীর্ষ নেতাসহ হামাস নেতা ইসমাইল হানিয়াহও নিহত হন। যা ইরানের জন্য একটি বড় ধাক্কা। নাসরাল্লাহর মৃত্যুকে খামেনি বুধবার ‘সাধারণ ঘটনা নয়’ বলে মন্তব্য করেছিলেন এবং তার স্মরণে ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়।

হামাস, হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষের’ অংশ। এই গোষ্ঠীগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধী। বিশ্লেষকদের মতে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল তেহরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের সাম্প্রতিক পরাজয়ের জবাব।

ইরান এই হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে বর্ণনা করেছে এবং ইসরায়েল পাল্টা জবাব দিলে আরও শক্তিশালী আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। ইরান একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, যদি তারা হস্তক্ষেপ করে তবে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

তবে, ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে তেহরানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া হতে পারে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের ব্যাপারে ইরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আলোচনা করছেন বলে জানান।

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে শুক্রবারের খুতবা মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

খামেনির এই খুতবা ২০২০ সালের জানুয়ারিতে তার দেওয়া খুতবার স্মৃতিকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের আক্রমণে বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জুমার নামাজে ইমামতি করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি