গাজায় শিশু হত্যার নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার (২১ ডিসেম্বর) ভ্যাটিকানের সরকারের সদস্যদের তিনি বলেন, গাজায় শিশুদের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। এটি নির্মমতা, যুদ্ধ নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের সাত শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এর একদিন পরই ইসরায়েলের প্রতি নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস।

পোপ বলেন, আমি এটি বলতে চাই। আমি এটি বলতে চাই কারণ এটি আমার হৃদয় ছুঁয়ে যায়। তারা প্রতিশ্রুতি অনুযায়ী জেরুজালেমে অবস্থিত খ্রিস্টান চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও সেখানে প্রবেশ করতে দেয়নি।

তার এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তাকে দ্বৈত নীতির অভিযোগে অভিযুক্ত করেছে ইসরায়েলি সরকার। এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পোপের মন্তব্যকে ‘বিশেষভাবে হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শান্তির জন্য আহ্বান জানিয়ে আসছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে তিনি ইসরায়েলি হামলার বিরুদ্ধে আরও কঠোর মন্তব্য করেছেন।

নভেম্বরের শেষ দিকে তিনি বলেছিলেন, ফিলিস্তিনে ‘দখলদারের ঔদ্ধত্য’ সংলাপের ওপর আধিপত্য বিস্তার করেছে, যা ভ্যাটিকানের ঐতিহ্যগত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে বিপরীত।

সদ্য প্রকাশিত বইয়ে পোপ বলেছেন, গাজার পরিস্থিতি গণহত্যার কারিগরি সংজ্ঞার সঙ্গে মেলে কিনা, তা সতর্কতার সঙ্গে পরীক্ষা করা প্রয়োজন। ইসরায়েল এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

২০১৩ সাল থেকে ভ্যাটিকান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এটি দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে।

এদিকে ইসরাইলে আগ্রাসনের মধ্যে গাজায় নেই বড়দিনের আমেজ। পশ্চিম তীরের শহর বেথলেহেমে বড়দিন ঘিরে সব উৎসব বাতিল করা হয়েছে। 

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী