যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭

ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বেকা উপত্যকার জেন্নাতা শহরের কাছে শায়ারা এলাকায় একটি ড্রোন হামলা চালানো হয়। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তা ছিল ‘হিজবুল্লাহর সদস্যদের একটি স্থাপনা, যেখানে কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল।’

সেনাবাহিনী আরও দাবি করেছে, এই স্থাপনার কার্যক্রম ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সমঝোতার সরাসরি লঙ্ঘন।’

এখানে গত ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করা হয়েছে, যা ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধ করতে সহায়ক হয়েছিল।

কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ৬০ দিনের বাস্তবায়নকাল ২৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও, ইসরায়েল দাবি করেছে যে, লেবানন চুক্তির শর্ত পুরোপুরি মানেনি, তাই তারা দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার স্থগিত রেখেছে।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীর পাশাপাশি দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায় একাধিক হামলা চালিয়েছে, যা সাধারণত হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। ৩১ জানুয়ারি, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া সীমান্তের কাছে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে কমপক্ষে দুইজনকে হত্যা করে।

হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মুসাবি এসব বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন এবং একটি সুস্পষ্ট আগ্রাসন। তিনি লেবাননের সরকারকে ইসরায়েলের এসব আক্রমণ বন্ধ করার আহ্বান জানান।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী