মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানালো কাতার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ২৩:২৪আপডেট : ২৩ জুন ২০২৫, ২৩:২৪

মার্কিন সেনাদের ব্যবহৃত আল-উদেইদ ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। সোমবার  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘ সনদ লঙ্ঘনেরও শামিল।

আল-আনসারি এক বিবৃতিতে বলেন, কাতার রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইনের আওতায় এই নির্লজ্জ আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তিনি আরও বলেছেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে হামলার মোকাবিলা করা হয়েছে।

আল-উদেইদ ঘাঁটি কাতারে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। এখান থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের