শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ১৯:৫৩আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৯:৫৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, শত্রুর সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে ইরানের সশস্ত্র বাহিনী ‘পুরো শক্তি’ দিয়ে অভিযান অব্যাহত রাখবে এবং বরাবরের মতো শত্রুদের সব পরিকল্পনা নসাৎ করে দেবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের সর্বোচ্চ নেতার দেখানো পথ অনুসরণ করে যাবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে এবং আমাদের শত্রুদের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হবে।

বিপ্লবী নেতার মৃত্যুকে বছরের পর বছর ত্যাগের ‘চূড়ান্ত পরিণতি’ বা শাহাদাত হিসেবে অভিহিত করেন তিনি। পেজেশকিয়ান আরও জানান, সর্বোচ্চ নেতার অবর্তমানে গঠিত তিন সদস্যের অস্থায়ী নেতৃত্ব কাউন্সিল ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। তিনিও এই কাউন্সিলের একজন সদস্য।

সূত্র: আল-জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের